মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হয়?

 মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হয়?

কখন সহবাস করলে সন্তান ধরনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। প্রতি মাসে মেয়েদের সাদা স্রাবের ৪ রকমের অবস্থা দেখা দেয়। প্রথম প্রকারের অবস্থায় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে। তার পরের দুই ধরনের অবস্থায় সন্তান ধারণের সম্ভাবনা একটু করে বাড়তে থাকে। চতুর্থ ধরনে একধরনের সাদা স্রাব আসে যেটা দেখা দেওয়ার সময় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা থাকে সব চেয়ে বেশি। মাসিকের কতদিন পর সহবাস করলে বাচ্চা হয় এই প্রশ্নের উত্তর নিম্নের আলোচনায় আশা করি আপনার বুঝতে সহজ হবে!

প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে যখন কোন সাদা স্রাব যায় না। মাসিকের রাস্তাটা খুব শুকনো শুকনো মনে হয়। তখন সন্তান ধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। ঠিক ০.৩%

এর পরের অবস্থায় মাসিকের রাস্তা হালকা ভেজা মনে হয়। কিন্তু আপনি চোখে কোন সাদা স্রাব দেখেন না বা হাতেও ধরতে পারেন না। তখন সন্তান ধারণের সম্ভাবনা থাকে ১% এর একটু বেশি। ১.৩% । প্রথম এই দুই অবস্থা সবার মধ্যে দেখা যায় না। বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোট। তাদের ক্ষেত্রে এই দুই অবস্থা মাসিকের সময়ই হয়ে যেতে পারে। ৩য় ও ৪র্থ অবস্থা যেটা বলবো সেটা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়। তৃতীয় অবস্থায় ঘন সাদা যায়। সেটা আঙুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে। তখন সন্তান ধারণের সম্ভাবনা ২.৫% কাছে চলে আসে। চতুর্থ অবস্থায় সাদা স্রাব পাতলা এবং পিচ্ছিল হয়।

কাচা ডিমের সাদা অংশ যেমন মসৃণ আর পিচ্ছিল হয় ঠিক তেমন। দেখতে স্বচ্ছ। আর সেই সাদা স্রাব টেনে দুই আঙ্গুল দিয়ে বড় করা যায়। কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙে না। তখন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ২৮.৬% অর্থাৎ, প্রায় ৩০% এর কাছাকাছি চলে আসে। এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদা স্রাব ঘন আঠালো বা নাই হয়ে যায়। মাসিকের আগে আগে আবার পাতলা স্রাব যেতে পারে কিছু কিছু নারীর ক্ষেত্রে, তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয়। তাহলে করণীয় কি? তৃতীয় অবস্থা যখন শুরু হবে তখন থেকেই চেষ্টা শুরু করবেন এবং চতুর্থ অবস্থা যেদিন শেষ হবে তার পরের তিনদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। আর একটু আগেই দেখেছেন চতুর্থ অবস্থায় সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটা মাথায় রাখবেন।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ 


Post a Comment

0 Comments