করোনায় ঘ্রাণশক্তি হারালে ফিরে পেতে কী করবেন?
ঘ্রাণশক্তি চলে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ভাইরাস দ্বারা ইনফেকশন। করোনা একটা ভাইরাস। করোনার বিস্তর প্রাদুর্ভাবের কারণে ধরে নিতে হবে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন।
শুধু ঘ্রাণশক্তি হারালে হাসপাতালে যাওয়া জরুরি নয়। কীভাবে বাসায় থেকে চিকিৎসা নিতে পারেন এবং কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে এই লেখাটি।
করোনা রোগের কারণে যারা ঘ্রাণশক্তি হারিয়েছেন তাদের জন্য কোন চিকিৎসা কার্যকরী, সে ব্যাপারে এখনো আমরা নিশ্চিত নই। তবে করোনা আসার আগেও বেশ কিছু ভাইরাল ইনফেকশনের কারণে মানুষ ঘ্রাণ শক্তি হারিয়েছেন। আমি যেই চিকিৎসার কথা বলছি সেটা সেই রোগীদের ঘ্রাণশক্তি ভালো করাতে কাজ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা রোগীদের ঘ্রাণশক্তি বাড়াতে এই চিকিৎসা দেয়া যেতে পারে।
চিকিৎসাটা কী?
নিয়ম করে দিনে অন্তত দুই বার চার প্রকারের জিনিসের ঘ্রাণ শুকবেন। অর্থাৎ ঘ্রাণ নিয়ে নিয়ে নিজেকে প্রশিক্ষণ দিবেন।
কীসের ঘ্রাণ নিবেন?
লেবু, লবঙ্গ, গোলাপ আর ইউক্যালিপটাস।
লেবু আর লবঙ্গ রান্নাঘরেই পাবেন। গোলাপ আর ইউক্যালিপটাস হয়তো রান্নাঘরে পাবেন না। গোলাপের বদলে গোলাপ জল ব্যবহার করতে পারেন যা রান্নাঘরেই থাকবে। দেশে ইউক্যালিপটাস পাওয়া একটু কঠিন। তবে ইউক্যালিপ্টাসের তেল পাওয়া যায় বিভিন্ন দোকানে। সেটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে সাথে লবঙ্গের তেল ও নিয়ে নিতে পারেন।


0 Comments